তহবিল ০২
নির্দিষ্ট খাতছিন্নমূল মানুষের সহায়তা তহবিল
ছিন্নমূল মানুষের খাদ্য, বস্ত্র ও আশ্রয়।
সংগৃহীত
৳০
ব্যয়িত
৳০
হাতে আছে
৳০
সংগৃহীত অর্থের ০% ইতিমধ্যে ব্যয় হয়েছে · ০ জন দাতা
শহরের ফুটপাতে, রেলস্টেশনে, বাসস্ট্যান্ডে — যাদের কোনো ঠিকানা নেই। আমরা নিয়মিত খাবার পৌঁছাই এবং শীতে আশ্রয়ের ব্যবস্থা করি।
দীর্ঘমেয়াদে লক্ষ্য শুধু খাওয়ানো নয় — পরিচয়পত্র, কাজ ও স্থায়ী ঠিকানা পেতে সহায়তা করা।
ঠিকানা না থাকলে জাতীয় পরিচয়পত্র হয় না, পরিচয়পত্র না থাকলে কাজ হয় না — এই চক্রটাই আসল সমস্যা, আর সেটা ভাঙতে ত্রাণের চেয়ে বেশি কিছু লাগে।
এই অর্থ কোথায় ব্যয় হবে না
শুধু ছিন্নমূল মানুষের সহায়তায় ব্যয়যোগ্য।
ব্যয়ের নিয়ম
- শুধু গৃহহীন ও ছিন্নমূল মানুষের খাদ্য, বস্ত্র, আশ্রয় ও পুনর্বাসনে ব্যয়যোগ্য।
- সহায়তাপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয় না — মর্যাদাই প্রথম শর্ত।
আপনার দান কী করে
৳৮০
একজনের একবেলা রান্না করা খাবার
৳২,৪০০
একজনের এক মাসের এক বেলা খাবার
৳১৫,০০০
একজনের পরিচয়পত্র ও কাজে ফেরার সহায়তা
হিসাবগুলো সাম্প্রতিক প্রকৃত ব্যয়ের ভিত্তিতে আনুমানিক — বাজারদর অনুযায়ী পরিবর্তন হতে পারে।
সাধারণ জিজ্ঞাসা
খাবার কীভাবে পৌঁছায়?
স্বেচ্ছাসেবক দল নির্দিষ্ট রুটে সপ্তাহে কয়েকদিন রান্না করা খাবার নিয়ে যায়। রুট ও তারিখ আগে থেকে নির্ধারিত থাকে।
ছবি তোলা হয় কেন হয় না?
সহায়তা নেওয়ার মুহূর্তের ছবি মানুষের মর্যাদাহানি করে। আমরা কার্যক্রমের ছবি রাখি, ব্যক্তির নয়।
নিরাপদ অনুদান
দান করুন
আপনি এই তহবিলের পাতা থেকে এসেছেন, তাই এটি নির্ধারিত
আপনার তথ্য এনক্রিপ্টেড সংযোগে পাঠানো হয়