তহবিল ১১
নির্দিষ্ট খাতস্কিল ডেভেলপমেন্ট তহবিল
কারিগরি প্রশিক্ষণ — দান নয়, দক্ষতা।
সংগৃহীত
৳০
ব্যয়িত
৳০
হাতে আছে
৳০
সংগৃহীত অর্থের ০% ইতিমধ্যে ব্যয় হয়েছে · ০ জন দাতা
সেলাই, ইলেকট্রিক, মোবাইল সার্ভিসিং, ড্রাইভিং — যে দক্ষতায় সরাসরি কাজ মেলে।
প্রশিক্ষণ শেষে আমরা কাজ পেতেও সহায়তা করি। প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিলে অর্ধেক কাজ হয়।
প্রতিটি ব্যাচের পর আমরা হিসাব রাখি — কতজন প্রশিক্ষণ শেষ করলেন, কতজন ছয় মাস পরেও কাজে আছেন। দ্বিতীয় সংখ্যাটাই আসল।
এই অর্থ কোথায় ব্যয় হবে না
শুধু প্রশিক্ষণ কার্যক্রমে ব্যয়যোগ্য।
ব্যয়ের নিয়ম
- শুধু প্রশিক্ষণ, প্রশিক্ষক, সরঞ্জাম ও কর্মসংস্থান সহায়তায় ব্যয়যোগ্য।
- প্রতিটি ব্যাচের ছয় মাস পরের কর্মসংস্থান হার প্রকাশ করা হয়।
আপনার দান কী করে
৳৬,০০০
একজনের তিন মাসের সেলাই প্রশিক্ষণ
৳১২,০০০
একজনের ইলেকট্রিক বা মোবাইল সার্ভিসিং কোর্স
৳১৮,০০০
প্রশিক্ষণ + সরঞ্জাম, কাজ শুরু করার জন্য প্রস্তুত
হিসাবগুলো সাম্প্রতিক প্রকৃত ব্যয়ের ভিত্তিতে আনুমানিক — বাজারদর অনুযায়ী পরিবর্তন হতে পারে।
সাধারণ জিজ্ঞাসা
প্রশিক্ষণার্থী কীভাবে নির্বাচন হয়?
আয়ের অবস্থা, পরিবারে উপার্জনক্ষম সদস্যের সংখ্যা ও প্রশিক্ষণ শেষ করার সম্ভাবনা — এই তিন বিবেচনায়। নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়।
নিরাপদ অনুদান
দান করুন
আপনি এই তহবিলের পাতা থেকে এসেছেন, তাই এটি নির্ধারিত
আপনার তথ্য এনক্রিপ্টেড সংযোগে পাঠানো হয়